`করোনা আক্রান্ত দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত`
বিশ্বের করোনা-আক্রান্ত দেশগুলির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। করোনার বিরুদ্ধে যুদ্ধে বিশ্বের দেড়শোটির বেশি দেশে মেডিক্যাল ক্ষেত্রের পাশাপাশি অন্যান্য বিষয়ে সাহায্য করেছে ভারত। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তাঁর আরও দাবি, করোনায় সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার অন্যান্য দেশের তুলনায় ভারতে অনেক বেশি। জাতিসংঘের ৭৫ বর্ষ উপলক্ষে শুক্রবার নিজের ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।খবর আনন্দবাজার
এ দিন ভিডিয়ো মাধ্যমে নিজের ভাষণে মোদী বলেন, “করোনার বিরুদ্ধে যৌথ লড়াইয়ে বিশ্বের দেড়শোটিরও বেশি দেশে চিকিৎসা-সহ অন্যান্য সহায়তা প্রদান করেছি আমরা।”
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষে বিশ্বের সব দেশকেই যুথবদ্ধ হয়ে লড়াই করতে হবে বলেও মনে করে ভারত। বর্তমান পরিস্থিতিতে জোট বেঁধেই বাস্তবের মুখোমুখি হতে হবে বলেও মত প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “গোটা বিশ্বে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যপূরণে যুথবদ্ধতাই যে একমাত্র পথ, তা-ও দৃঢ় ভাবে মনে করে ভারত।”
এ দিনই দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে করোনা-আক্রান্তের মোট সংখ্যা ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। তবে তাঁদের মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৬ জন। নিজের ভাষণে মোদীর দাবি, কোভিড-রোগীদের সুস্থতার হারের নিরিখে বিশ্বে অন্যতম সেরা দেশ হল ভারত। এবং তৃণমূল স্তরের স্বাস্থ্য ব্যবস্থার সাহায্যেই তা নিশ্চিত করা গিয়েছে।
করোনার মতো অতিমারি যে বিশ্বের বিভিন্ন দেশের সহনশীলতাকে পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে, সে কথাও নিজের ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















