ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৮ জুলাই ২০২০

ওষুধ-পিপিই পাঠাতে ব্যাবহার হচ্ছে ড্রোন

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা বিশ্ব। মৃত্যুনগরীতে পরিণত হয়েছে আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশ। প্রতিদিন আক্রান্ত এবং মৃতের সংখ্যা। প্রায় সব দেশই চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় ভারতের নাগাল্যান্ডে প্রয়োজনীয় চিকিৎসায় সামগ্রী পৌঁছাতে শুরু হয়েছে ড্রোনের ব্যবহার।

পরিস্থিতি সামাল দিতে ড্রোনের সাহায্যে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় পিপিই, মাস্ক ও ওষুধের প্যাকেট পাঠানো হচ্ছে ভারতের ওই রাজ্যে। জানা গেছে, কোহিমার কোভিড-১৯ হাসপাতাল থেকে আইজি স্টেডিয়াম পর্যন্ত চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে।

পাঁচ কিলোগ্রাম ওজনের প্যাকেট করোনা রোগীদের চিকিৎসা ও সেবায় নিযুক্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই এবং অন্যান্য সুরক্ষামূলক জিনিসপত্র থাকছে। কোহিমাতে পরীক্ষামূলক সফলতা এলে রাজ্যের সর্বত্র চালু হবে ড্রোনের মাধ্যমে করোনা চিকিৎসার পিপিই, কিট ও ওষুধ পাঠানোর কাজ।

ঘণ্টায় ৬৪ কিলোমিটার যেতে সক্ষম এসব ড্রোন। প্রতিবারে ৮ কিলোমিটারের মধ্যে অত্যাবশ্যকীয় কিট পাঠানো যাবে। ফলে সড়ক পথে যাওয়ার সময় যেমন বাঁচবে, তেমনি করোনা আক্রান্তদের সংস্পর্শ এড়ানো সম্ভব হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়