ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২১

সেরামের করোনা টিকা ফিরিয়ে দিতে চায় দক্ষিণ আফ্রিকা

‘কোভিশিল্ড’

‘কোভিশিল্ড’

দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রতিরোধ সৃষ্টি করতে পারে নি। এমন অবস্থায় ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে নেয়া অক্সফোর্ডের ১০ লাখ ডোজ টিকা ফিরিয়ে দিতে চায় দেশটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করেছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার অনুমতি সাপেক্ষে টিকা আবিষ্কার করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। যার নাম ‘কোভিশিল্ড’।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ধরন মোকাবিলায় সক্ষম নয় অক্সফোর্ডের টিকাটি। ফলে অনেকটা বিপাকের মুখে পড়তে হলো দেশটিকে।  এর পরপরই সেটির ব্যবহার স্থগিত করে দক্ষিণ আফ্রিকা।

দেশটিতে টিকা পৌঁছানোর পর প্রায় ১০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু দুই হাজার মানুষের উপর গবেষণা চালিয়ে সেই কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবার সেই টিকা ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: নতুন ধরনে অকার্যকর, দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকাদান স্থগিত

এ বিষয়ে জানতে সেরাম কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে তারা এখনো কোনো মন্তব্য করেনি।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ডোজগুলো বিক্রিও করতে পারেন।

তবে দেশটিতে ভ্যাকসিন ট্রায়ালে নেতৃত্ব দেয়া ইউনিভার্সিটি অব দ্য উইটওয়াটার্সর‌্যান্ডের অধ্যাপক শাবির মাহদি বলেছেন, জনসন অ্যান্ড জনসনের মতো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও একটি নির্দিষ্ট বয়সী জনগোষ্ঠীর গুরুতর রোগের ক্ষেত্রে ভালো কাজ করতে পারে।

এদিকে, সোমবার জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশেষজ্ঞদের একটি প্যানেল এই ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করার কয়েক দিন পরেই এ ঘোষণা দিল সংস্থাটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়