ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে সমন জারি

অমিত শাহ

অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সমন জারি করেছে পশ্চিমবঙ্গের বিশেষ আদালত।

জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অমিত শাহের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেছে। আর সেই মামলার জন্যই সমন জারি করা হয়েছে।

আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) ওই বিশেষ আদালতে অমিত শাহকে নিজে বা তার কোনো আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসুর দাবি, অমিত শাহ ২০১৮ সালের ১১ আগস্ট কলকাতায় বিজেপির এক সমাবেশে তার মক্কেলকে নিয়ে অনেক মানহানিকর বক্তব্য দিয়েছেন।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন- যাও গিয়ে বাড়িতে বাসন মাজো: অমিত শাহকে মমতা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়