ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমার সেনাবাহিনীর প্রধান পেজ সরিয়ে ফেলল ফেসবুক

ফাইল ছবি

ফাইল ছবি

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারের রাজপথ অনেক ধরেই উত্তপ্ত। শনিবারও সেখানে বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। এতে মারা গেছেন ২ জন বিক্ষোভকারী। এদিকে এ ঘটনার পরেই মিয়ানমার সেনাবাহিনীর প্রধান পেজ সরিয়ে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, ‘আমাদের বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা তাতমাদও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি।’

ফেসবুক বলছে, কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রয়টার্স এক কর্মকর্তাকে ফোন করলে তিনি কথা বলতে রাজি হননি।

এই পেজের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী দেশের সর্বশেষ অবস্থার আপডেট জানাচ্ছিল। সেখান থেকে ভুয়া খবর দেয়ার অভিযোগ ওঠার পর পেজ ডিলিট হয়ে গেল।

গত নভেম্বরের নির্বাচনের সময়ও ফেসবুক জানায়, ৭০টি ভুয়া অ্যাকাউন্ট তারা ব্লক করেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে অং সান  সু চিসহ এনএলডি’র অন্যান্য নেতাদের আটক করে। তারপর থেকেই বিক্ষোভ শুরু করে দেশবাসী। 

আইনিউজ/ এসডিপি

আরও পড়ুন:

মিয়ানমারে পুলিশের গুলিতে ২ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারের বিক্ষোভে গুলিবিদ্ধ সেই তরুণীর মৃত্যু

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়