ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ২৫ ফেব্রুয়ারি ২০২১

ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ হলো মিয়ানমার সেনাবাহিনী

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমার সেনাবাহিনী ও তার সংগঠনগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করে অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীকে ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় প্লাটফর্মটি।

এর আগে কমিউনিটি সংক্রান্ত নীতিমালা অমান্য করার দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজ সরিয়ে ফেলে।

বুধবার রাতে ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সেনা অভ্যুত্থানের পর তারা মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক ব্যবহারের বিষয়টি নজরে এনেছিলেন এবং মারাত্মক ঝুঁকির আশঙ্কা থেকেই ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছে সেনাবাহিনী এবং এর সংগঠনগুলোকে।

সেখানে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি তাতমাদাউকে (মিয়ানমার সেনাবাহিনী) ফেসবুক এবং ইনস্টাগ্রামে থাকার অনুমতি দেয়া হলে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটিয়ে অং সান  সু চিসহ এনএলডি’র অন্যান্য নেতাদের আটক করে। তারপর থেকেই বিক্ষোভ শুরু করে দেশবাসী। 

বৃহস্পতিবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে নতুন করে বিক্ষোভের প্রতিশ্রুতি দিয়েছেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের সঙ্গে করে সামরিক শিক্ষা বিষয়ক বিভিন্ন টেক্সট বই নিয়ে আসতে বলা হয়েছে। বিক্ষোভ প্রতিবাদের সময় এসব বই ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

মিয়ানমার সেনাবাহিনীর প্রধান পেজ সরিয়ে ফেলল ফেসবুক

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়