ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৯:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২১

নাইজেরিয়ায় অপহৃত ২৭ শিক্ষার্থীসহ ৪২ জনকে মুক্তি

ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

নাইজেরিয়ায় অপহৃত ২৭ শিক্ষার্থীসহ ৪২ জনকে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার তাদের মুক্তির বিষয়টি জানান নাইজারের গভর্নর আবুবকর সানি ভেলো। এর আগে, গত সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলের একটি স্কুল থেকে অপহরণের শিকার হন তারা।

এক টুইটবার্তায় আবুবকর সানি ভেলো জানান, গভর্নমেন্ট সায়েন্স কলেজ কাগারার অপহৃত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মুক্তি দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ অবস্থায় ফিরে এসেছেন।

এদিকে, ৪২ জনকে মুক্তির একদিন আগেই শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি স্কুল থেকে ৩০০ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

নাইজেরিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলোতে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে থাকে। মূলত মুক্তিপণ আদায়ে এ পদ্ধতি অবলম্বন করে স্থানীয় বোকো হারামসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন।

সূত্রঃ আল জাজিরা

আইনিউজ/আরআর

আরও খবর-

নাইজারের স্কুলে হামলা, অপহৃত ৩০০ ছাত্রী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়