আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২১
যুক্তরাষ্ট্রে অনুমোদন পেল জনসনের ‘এক ডোজের’ টিকা
ফাইল ছবি
ফাইজার-বায়োএনটেক ও মডার্নার পর এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। জনসন কোম্পানি মাত্র ‘এক ডোজের’ এই টিকা উৎপাদান করেছে।
বিবিসি জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়া যাবে। জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে তারা ১০০ মিলিয়ন টিকা দেবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
জনসনের এক ডোজের এই টিকা অন্যগুলোর তুলনায় দামে যেমন সস্তা, পরিবহনও সহজ। এর জন্য কোল্ডচেইন বা অতিশীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না, সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস।
জনসনের টিকার ট্রায়ালে দেখা গেছে, গুরুতর অসুস্থতার বিরুদ্ধে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ৮৫ শতাংশ কার্যকর। কিন্তু মৃদু অসুস্থতার বিরুদ্ধে কার্যকর ৬৬ শতাংশ। ভ্যাকসিন গ্রহণের অন্তত ২৮ দিন পরে অংশগ্রহণকারীর অবস্থা পর্যালোচনা করে এই ফলাফল পাওয়া গেছে।
জনসনের টিকার অনুমোদনের খবরে উৎচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের প্রতিটি মানুষের জন্য সুখবর এবং প্রশংসনীয় অর্জন। তবে এটিও মনে রাখতে হবে ‘লড়াই এখনো শেষ হয়নি’।’
এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা আজকের এই সংবাদ উদযাপন করবো। এরপরও আমি সবাইকে হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলাসহ মাস্ক পরার অনুরোধ করবো। আমি অনেকবার বলেছি, করোনার নতুন ধরনে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে এবং বর্তমান উন্নয়ন চিত্র আবার বদলে যেতে পরে।’
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















