আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২১:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারীর মৃত্যু
মিয়ানমারে বিক্ষোভ
সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারবাসী রাস্তায় নেমেছে অনেক আগেই। প্রতিদিনই চলছে বিক্ষোভ আর প্রতিবাদ। রোববার সেনাবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি সাত বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সাত বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি দেশটির চিকিৎসক ও রাজনীতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে।
রোববার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। একইদিনে ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন।
দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও একজন নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় শহর বাগোতে পুলিশের দমনাভিযানের মধ্যে অন্তত দুই জন নিহত হয়েছেন।
এদিকে মিয়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাহসী বক্তব্য রাখায় বিশেষ দূত কিয়াউ মোয়ে তানকে বহিষ্কার করেছে দেশটির সামরিক সরকার।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বাসঘাতকতার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরেই রোববার বিক্ষোভে কঠোর অবস্থান নেয় পুলিশ।
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে রাষ্ট্রদূত তুন সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান। কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। আর এই কথা বলার পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভুত্থানের ঘোষণা দিয়ে মিয়ানমারের দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
সেনাশাসকদের বিরুদ্ধে কথা বলে বহিষ্কার মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















