ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২১

উত্তাল মিয়ানমারে একদিনে পুলিশের গুলিতে প্রাণ হারালেন ১৮ জন

রোববার বিক্ষোভে পুলিশের কঠোর অবস্থান

রোববার বিক্ষোভে পুলিশের কঠোর অবস্থান

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ আগে থেকে চললেও রোববার সবচেয়ে রক্তক্ষয়ী দিনে পরিণত হয়েছে দেশটি। সেনাবিরোধী বিক্ষোভে উত্তাল মিয়ানমারে পুলিশের গুলিতে এদিন প্রাণ হারাল ১৮ জন। আহত হয়েছেন আরও অনেকে।

রয়টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর বিশ্বস্ত তথ্য পেয়েছে যে, পুলিশ ও সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ প্রাণঘাতী ও স্বল্প প্রাণঘাতী উপায়ে দমন করেছে যাতে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।’

রোববার শুরু থেকে বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে পুলিশ

ইয়াঙ্গুন, মান্দালয় এবং দেওয়েই শহরে বিক্ষোভকারীদের ওপর হামলে পড়ে পুলিশ-তাজা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস চালায় তারা। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠেছে রোববার।

গণমাধ্যমের ছবিতে দেখা যায়, রক্তাক্ত শরীর ফুটপাথে পড়ে রয়েছে, সতীর্থ বিক্ষোভকারীরা আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

পুলিশের  ছোড়া রাবার বুলেট ও টিয়ার গ্যাস থেকে বাঁচার চেষ্টা বিক্ষোভকারীদের

এদিকে মিয়ানমারের সেনাশাসকদের বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাহসী বক্তব্য রাখায় বিশেষ দূত কিয়াউ মোয়ে তানকে বহিষ্কার করেছে দেশটির সামরিক সরকার।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বাসঘাতকতার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরেই রোববার বিক্ষোভে কঠোর অবস্থান নেয় পুলিশ।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে রাষ্ট্রদূত তুন সামরিক সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে, তাদের স্বীকৃতি না দিতে এবং সহযোগিতা না করার জন্য বিশ্ব সমাজের প্রতি আবেদন জানান।  কয়েক দশক ধরে জনগণকে দমন ও শোষণ করার জন্য সেনাবাহিনীকে দোষারোপ করেন রাষ্ট্রদূত তুন। আর এই কথা বলার পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বরখাস্তের ঘোষণা দেয়া হয়েছে।

সামরিক শাসনের  বিরুদ্ধে বিক্ষোভ

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক অভুত্থানের ঘোষণা দিয়ে মিয়ানমারের দায়িত্ব নেয় দেশটির সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

সেনাশাসকদের বিরুদ্ধে কথা বলে বহিষ্কার মিয়ানমারের জাতিসংঘ রাষ্ট্রদূত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়