আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৪, ১ মার্চ ২০২১
সু চির বিরুদ্ধে নতুন মামলা দায়ের
অং সান সু চি
অভ্যুত্থানের ঘোষণা দিয়ে ফেব্রুয়ারির ১ তারিখ মিয়ানমারের ক্ষমতায় আসে সেনাবাহিনী। এসময় তারা গ্রেপ্তার করে অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। সু চির বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগে মামলায় দায়ের করা হয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি মামলা।
সোমবার ভিডিও কলের মাধ্যমে হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন সু চি। এসময় ঔপনিবেশিক যুগের পেনাল কোডের একটি অভিযোগ আনা হয় সু চির উপর।
রয়টার্স জানিয়েছে, তথ্য প্রকাশ করে সাধারণ মানুষের শান্তি নষ্ট করার অভিযোগ আনতে এই ধারা ব্যবহার করা হয় মিয়ানমারে।
সু চির বিরুদ্ধে এর আগে আরও দুটি অভিযোগ আনা হয়। যার মধ্যে একটি ছিল ওয়াকিটকি কেনার। আরেকটি প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত আইন ভঙ্গ।
আগামী ১৫ মার্চ সু চির বিরুদ্ধে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সোমবার সকাল থেকেই আবারও বিক্ষোভ শুরু হয়েছে দেশটিতে। এর আগে রোববার বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত





















