ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ৪ মার্চ ২০২১

ভারতের কাছে আশ্রয় চাইলেন মিয়ানমারের ৩ পুলিশ

ফাইল ছবি

ফাইল ছবি

সেনাবাহিনীর আদেশ মানবেন না বলে মিয়ানমারের তিন পুলিশ ভারতে থাকার আশ্রয় চেয়েছেন। ভারতীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই বিষয়টি জানিয়েছে।

মিজোরামের শীর্ষ পুলিশ কর্মকর্তা স্টিফেন লালরিনাওমা রয়টার্সকে বলেন, ‘তারা বলেছেন সেনাবাহিনী থেকে যে নির্দেশ পেয়েছেন, সেটি মানতে পারবেন না বলেই পালিয়ে এসেছেন।’

মিয়ানমারের সঙ্গে ভারতের ১ হাজার ৬৪৩ কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। দেশটিতে আগে রোহিঙ্গা প্রবেশ করলেও পুলিশ সদস্যদের এভাবে আশ্রয় চাওয়ার ঘটনা বিরল।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের।

এদিকে অভ্যুত্থানের পর বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিন দেখেছে মিয়ানমার। এদিন পুলিশের গুলিতে মারা গেছেন অন্তত ৩৮ জন।

বুধবারের ঘটনায় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ডাক দিয়েছে যুক্তরাজ্য। ইতিমধ্যে একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আনা যুক্তরাষ্ট্রও বলেছে, তারা মিয়ানমার সেনা বাহিনীর বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নেতা পোপ ফ্রান্সিস। আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

বিক্ষোভে উত্তাল মিয়ানমার একদিনে দেখল ৩৮ মৃত্যু

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়