আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৫, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৬, ১০ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৬, ১০ মার্চ ২০২১
মেগানের বর্ণবাদের অভিযোগ, যা বলল ব্রিটিশ রাজপরিবার
ছেলে অর্চির সাথে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি
সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারে বর্ণবাদের বিষয়ে মুখ খুলেছেন ডাচেস অব সাসেক্স ও প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল। আর মেগানের এই অভিযোগটি উদ্বেগজনক বলে উল্লেখ করেছে ব্রিটিশ রাজপরিবার।
মঙ্গলবার (৯ মার্চ) এক বিবৃতিতে হ্যারি-মেগান দম্পতির তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ব্রিটিশ রাজপরিবার। সেখানে তারা বলেছে, বর্ণবাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে।
ব্রিটিশ রাজপরিবার বলছে, প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান সাম্প্রতিক বছরগুলোতে যে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, তা জেনে পুরো রাজপরিবার ব্যথিত। হ্যারি, মেগান এবং তাদের ছেলে অর্চি সবসময়ই রাজপরিবারের ভালোবাসা নিয়ে থাকবে।
সাক্ষাৎকারে বর্ণবাদ বিষয়ে যে অভিযোগ উঠেছে ব্রিটিশ রাজপরিবার তা খুব গুরুত্বের সঙ্গে দেখছে। এছাড়া হ্যারি-মেগানের সঙ্গে ঘটা বিষয়গুলো পারিবারিকভাবে মিটিয়ে ফেলার কথা বিবৃতিতে বলা হয়েছে।
এর আগে অপরাহ উইনফ্রেকে দেয়া সাক্ষাৎকারে মেগান দাবি করেছেন, তার ছেলে অর্চির গায়ের রংয়ের জন্য তাকে প্রিন্স বানাতে চায়নি ব্রিটেনের রাজপরিবার।
মেগান বলেন, “অন্তঃসত্ত্বা থাকাকালীন মাসগুলোও আমার একইরকম ছিল, বারবার ওই কথাগুলোর মধ্যেই আমরা ছিলাম- ‘তোমাকে নিরাপত্তা দেয়া হবে না, এমনকি কোনো উপাধিও না। আর ও যখন জন্মাবে তখন ওর গায়ের রং কেমন হবে তা নিয়ে উদ্বেগ আর কথাবার্তাও চলছিল।”
সন্তানের গায়ের রং নিয়ে উদ্বেগের কথা রাজ পরিবারের কে তাকে জানিয়েছিলেন তার নাম বলেন নি মেগান।
২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান সম্প্রতি তাদের রাজকীয় দায়িত্ব ত্যাগ করেছেন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেছেন।
হ্যারি বলেছেন, তিনি রাজপরিবারের দায়িত্ব ছেড়েছেন বোঝাপড়ার সংকটের কারণে। তাছাড়া তার ভয় ছিল, ইতিহাসের পুনরাবৃত্তি আবার না ঘটে। এ কথার মাধ্যমে ১৯৯৭ সালে নিজের মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর ঘটনার দিকেই ইঙ্গিত ছিল হ্যারির।
হ্যারি আর মেগানের এই সাক্ষাৎকারে সমালোচনার ঝড় উঠে। আর রাজপরিবার পড়ে যায় অনেক চাপে।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
‘গায়ের রংয়ের জন্য আমার সন্তানকে প্রিন্স করতে চায়নি’
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















