আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৭, ১১ মার্চ ২০২১
নির্বাচনী প্রচারণায় গিয়ে আহত: ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে মমতা
হাসপাতালে মমতা বন্দোপাধ্যায়
নির্বাচনী প্রচারণায় গিয়ে ধাক্কা লেগে পড়ে বাম পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
জানা গেছে, বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে ৪৮ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বুধবার রাতে এসএসকেএম হাসপাতালের অধিকর্তা ডা. মণিময় ব্যানার্জি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষার প্রাথমিক রিপোর্টে তার বাম পায়ের গোড়ালি, পায়ের পাতার হাড়ে গুরুতর চোট রয়েছে। সেখানে রক্ত জমাট বেঁধেছে। আর ডান কাঁধ, ডান হাত ও গলায়ও চোট রয়েছে।
ডা. মণিময় আরও বলেন, ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। তাকে আগামী ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) তার সিটি স্ক্যানও করা হবে। এতে আঘাত লাগে তার পায়ে।
যদিও মমতা অভিযোগ করেছেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়েছে। মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল। তিনি আহত হওয়ায় প্রচারণা মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হলদিয়া থেকে ফিরে গাড়ি নিয়ে একাধিক মন্দির দর্শন করতে বেরিয়েছিলেন দলনেত্রী। সব শেষে রেয়াপাড়ায় যে বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন, সেখানকার রানিচকের একটি মন্দিরে হরিনাম-সংকীর্তন শুনতে যান। আরতি করেন। সেখান থেকে বেরোনোর সময়ই ভিড়ের মধ্যে থেকে তাকে ধাক্কা দেওয়া হয়।
জানা গিয়েছে, ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তার। আঘাত লাগে বাঁ পায়েও। সেই সময় ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না বলে অভিযোগ। দেহরক্ষীরাই কোনো রকমে তুলে গাড়িতে নিয়ে যান মমতাকে। রেয়াপাড়ায় ভাড়া নেওয়া বাড়ির উদ্দেশে তাকে নিয়ে রওনা দেয় গাড়ি। কিন্তু পথেই অসম্ভব যন্ত্রণা অনুভব করেন মমতা। রাস্তায় গাড়ি থামিয়ে একটি দোকান থেকে বরফ নিয়ে তার পায়ে দেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
নির্বাচনী প্রচারণায় গিয়ে আহত মমতা বন্দোপাধ্যায়
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়





















