ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৫ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২১ মার্চ ২০২১

এবার করোনায় আক্রান্ত ইমরান খানের স্ত্রী

স্ত্রীর সাথে ইমরান খান

স্ত্রীর সাথে ইমরান খান

গতকাল জানা গিয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ইমরানের স্ত্রী বুশরা বিবিরও করোনা শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে ইমরান খানের স্ত্রীর করোনা শনাক্তের তথ্যটি জানানো হয়েছে।

ইমরান খানের প্রবাসী পাকিস্তানি-বিষয়ক বিশেষ সহকারী সৈয়দ জুলফি বুখারি টুইটে লিখেছেন, ‘আমাদের ফার্স্ট লেডি ও প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাদের দুজনকেই শেফা দান করুন।’

এদিকে টিকা নেয়ার দুইদিন পর করোনা শনাক্ত হয় ইমরান খানের। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা শনাক্ত হওয়ার আগের দিনই খাইবার পাখতুনখোয়ায় ছাত্র সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ইমরান খান।

করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে চলে আসেন ইমরান খান। রাজনীতিক, তারকা এবং নাগরিকরা তার আশু সুস্থতা কামনা করে টুইট করতে থাকেন

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়