ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৩, ২ এপ্রিল ২০২১

সু চি`র বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের মামলা

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ এনে নতুন মামলা দায়ের করেছে সেনা সরকার।

উপনিবেশিক আমলের এই আইনে দায়ের করা মামলাটিতে তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সু চির আইনজীবী খিন মং জাও। খবর রয়টার্স।

তিনি জানান, প্রায় এক সপ্তাহ তার মন্ত্রিসভার তিন ক্ষমতাচ্যুত সদস্য এবং আটক হওয়া অস্ট্রেলিয়ান অর্থনৈতিক উপদেষ্টা সিন টার্নেলের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলায় সু চিকে যুক্ত করা হয়েছে। এই আইনে দণ্ডিত হলে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এর আগে সু চির বিরুদ্ধে এর আগে অবৈধভাবে রেডিও আমদানি ও করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে।

[আরও পড়ুন: কেমন আছেন সু চি?]

গত ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নোবেলজয়ী রাষ্ট্রনেতা অং সান সুচি ও তার দলের বেশ কয়েকজনকে। এরপর থেকেই দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে রয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। স্থানীয় একটি পর্যবেক্ষক গ্রুপের হিসেব অনুযায়ী দেশটির বিক্ষোভে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩৬ জন।

চলতি বছরের ফেব্রুয়ারির এসময় সু চিসহ এনএলডির শীর্ষ নেতাদের আটক করা হয়। সেই থেকে সামরিক শাসকদের হাতে বন্দি হয়ে আছেন গণতান্ত্রিক নেত্রী অং সান সু চি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কেমন আছেন সু চি? এবং সু চির এক আইনজীবী জানালেন এই প্রশ্নের উত্তর।

ওই আইনজীবী জানিয়েছেন, সু চি ‘সুস্থ’ আছেন। এক ভিডিও কনফারেন্সে তাকে সুস্থ দেখা গেছে বলে জানান তিনি।

সংবাদমাধ্যম রয়টার্সকে আইনজীবী মিন মিন সো জানান, সু চি তার আইনজীবীদের সঙ্গে সামনা-সামনি সাক্ষাৎ করতে চেয়েছেন এবং পুলিশের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে দীর্ঘ আলোচনা করতে রাজি হননি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়