ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৫৭, ১৭ এপ্রিল ২০২১

আজ প্রিন্স ফিলিপের শেষকৃত্য

প্রিন্স ফিলিপ ও রানি এলিজাবেথ

প্রিন্স ফিলিপ ও রানি এলিজাবেথ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। স্থানীয় সময় বেলা ৩ টায় প্রিন্স ফিলিপের স্মরণে যুক্তরাজ্যজুড়ে এক মিনিট নীরবতা পালন করা হবে।

নীরবতা পালনের পর পশ্চিম লন্ডনের উইন্ডসরে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। প্রিন্স ফিলিপের শেষ ইচ্ছা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে পারিবারিকভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এখন উইন্ডসর ক্যাসেলের একটি ব্যক্তিগত চ্যাপেলে রয়েছে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মরদেহ। সেখান থেকে তার নিজের নকশা করা ল্যান্ড রোভার গাড়িতে করে সেন্ট জর্জস চ্যাপেলে মরদেহ নেয়া হবে।

করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন না। তবে পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে বিশ্বজুড়ে গণমাধ্যমে। সেন্ট জর্জস চ্যাপেলের নিচে অবস্থিত রয়্যাল ভল্টে দাফন করা হবে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপকে।

শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন ৩০ জন, তাদের নেতৃত্বে থাকবেন রানি এলিজাবেথ। শেষকৃত্যে মূলত যোগ দিচ্ছেন পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই। 

গত ৯ এপ্রিল মারা যান ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। তার মৃত্যুর মধ্য দিয়ে রানি ও ফিলিপের ৭৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

শেষকৃত্যানুষ্ঠানে যারা যোগ দিচ্ছেন তাদের সবাইকে করোনা মহামারির কারণে আনুষ্ঠানিকতার পূর্বে কালো মাস্ক পরতে হবে। লসঅ্যাঞ্জেলেস থেকে আসার কারণে রাণীর নাতি প্রিন্স হ্যারিকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়