আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩:১২, ২১ এপ্রিল ২০২১
চাদে অনুপ্রবেশের চেষ্টা, ৩০০ বিদ্রোহীকে হত্যা
মধ্য আফ্রিকার দেশ চাদে অনুপ্রবেশ করতে যাচ্ছিলো বিদ্রোহীরা। এ সময় ৩০০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়। একইসাথে চাদের সেনাবাহিনীরও কমপক্ষে পাঁচ সদস্য নিহত হয়েছেন।
লিবিয়ার কাছের একটি ঘাঁটি থেকে গত ১১ এপ্রিল চাদে অভিযান পরিচালনা করে একটি বিদ্রোহী গোষ্ঠী। ওইদিন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিদ্রোহীদের ৩০০ সদস্য নিহত হন।
ফরাসী বার্তাসংস্থা এএফপিকে সোমবার (১৯ এপ্রিল) চাদের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজেম বারমানদোয়া আগুনা বলেন, ১১ এপ্রিল নির্বাচনের দিন ফ্রন্ট ফর চেইঞ্জ অ্যান্ড কনকর্ড ইন চাদের (এফএসিটি) ৩০০ বিদ্রোহীকে নিরস্ত্র করা হয়। এ সময় সংঘর্ষে সরকারি বাহিনীর পাঁচ সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণার পরদিন বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রাণ হারালেন চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি (৬৮)। দেশটিতে তিন দশকের বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন তিনি।
গত ১১ এপ্রিল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী ঘোষণার এক দিন পর তার মৃত্যুর খবরটি জানানো হয়। ৭৯ শতাংশ ভোট পান তিনি। বেঁচে থাকলে তিনি ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসতেন।
মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আজেম বেবমেনদাও আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এ তথ্য জানান। সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি। পরে রাজধানী এনজামিনা আনার পথে তার মৃত্যু হয়। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























