ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৫৮, ২২ এপ্রিল ২০২১

করোনায় আরও ১৪ হাজার মৃত্যু, আক্রান্ত প্রায় ৯ লাখ

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। একই সময়ে আরও ৮ লাখ ৮৯ হাজার ৩১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩০ লাখ ৭১ হাজার ৬২৫ জন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৪৪ লাখ ৩১ হাজার ৮৬৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ২৬ লাখ ৬ হাজার ২৩৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৩ হাজার ৩৩০ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ২ হাজার ৫১ জনের দেহে। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ৪৩৪ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভারত। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৮০৬ জন। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪০৬ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪১ লাখ ২২ হাজার ৭৯৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৬৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ১৩২ জন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়