ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬, ২৩ এপ্রিল ২০২১
আপডেট: ২২:১৪, ২৩ এপ্রিল ২০২১

নিখোঁজ সাবমেরিনের ক্রুদের জীবিত উদ্ধারে মাত্র কয়েক ঘণ্টা সময় আছে

নিখোঁজ সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২

নিখোঁজ সাবমেরিন কেআরআই নাংগালা-৪০২

গত বুধবার ৫৩ জন নাবিক নিয়ে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়। এর পর থেকেই সাবমেরিনটি সন্ধান ও উদ্ধারের প্রয়াসে সহায়তা দিতে এগিয়ে এসেছে মার্কিন সামরিক বাহিনী।

ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ অনুমান করছে নৌবাহিনীর ওই সাবমেরিনটিতে এখন যেটুকু অক্সিজেন আছে তাতে ক্রুদের জীবিত উদ্ধারের জন্য আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একজন মুখপাত্র আশমাদ রিয়াদ বলেন, ‘আমাদের হাতে মাত্র শনিবার ভোর ৩টা পর্যন্ত সময় আছে - তাই আমরা সব রকমভাবে চেষ্টা করছি।’

কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।....বিস্তারিত

বুধবার ভোর রাতে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয় বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যে জায়গাটিতে সাবমেরিনটি ডুবে গেছে বলে মনে করা হচ্ছে তার কাছাকাছি সাগরে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে যে হয়তো সাবমেরিনটির তেলের ট্যাংকে ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ান সামরিক বাহিনী জানায়, তারা সাগরের একটি জায়গায় ৫০ থেকে ১০০ মিটার গভীরে (১৬৫ থেকে ৩৩০ ফিট) কিছু একটা বস্তুর উপস্থিতি চিহ্নিত করতে পেরেছে।

সেটি নিখোঁজ সাবমেরিনটিই কিনা - তা জানার জন্য এখন শব্দতরঙ্গ দিয়ে নিমজ্জিত বস্তু চিহ্নিত করতে পারে এমন একটি জাহাজকে কাজে লাগানো হয়েছে।

উল্লেখ্য, কেআরআই নাংগালা-৪০২ ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়