ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:১৮, ২৪ এপ্রিল ২০২১

জনসনের টিকার ব্যবহার পুনরায় শুরু করার অনুমোদন যুক্তরাষ্ট্রের

জনসনের করোনা টিকা

জনসনের করোনা টিকা

জনসন অ্যান্ড জনসনের করোনা প্রতিরোধী টিকার ব্যবহার পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান জ্যানেট উডকক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা সিদ্ধান্তে এসেছি ১৮ কিংবা তারচেয়ে বেশি বয়সীদের ক্ষেত্রে জনসনের টিকার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর উপকারিতা বেশি।

সিডিসি’র প্রধান রোশেলে ওয়ালেনস্কি বলেছেন, রক্তে জমাট বাঁধার ব্যতিক্রমী ও বিরল বিষয়টি শনাক্ত হয়েছে। স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা অব্যাহতভাবে বিষয়টি মনিটর করে যাবে।

শুক্রবার উপস্থাপিত এক উপাত্তে বলা হয়, ৩৯ লাখ নারী জনসনের টিকা নিয়েছেন। এদের মধ্যে ১৫ জনের শরীরে রক্তে জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে এবং তিনজন মারা গেছেন।

ইউরোপের ওষধ নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার বলেছে, রক্তে জমাট বাঁধার এ সমস্যাকে জনসনের টিকার খুবই ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

সংস্থাটি বলছে, রক্তে প্লাটিলেট কম থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে রক্ত জমাট বাঁধার সম্পর্ক এর একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। কিন্তু কোভিড-১৯ এ আক্রান্ত হলে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি যতটা বেশি, টিকা গ্রহণের কারণে সেটা হওয়ার ঝুঁকির তার চেয়ে অনেক কম।.... বিস্তারিত

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রক্ত জমাট বাঁধার কারণে জনসন অ্যান্ড জনসনের টিকার ব্যবহার স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়