ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ০০:২৮, ২৫ এপ্রিল ২০২১

ভারতের জনগণের সুস্থতা কামনায় ইমরান খান

ইমরান খান

ইমরান খান

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারতের পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতের জনগণের সুস্থতা কামনা করে শনিবার টুইটারে ইমরান লিখেছেন, ‘করোনার বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়তে থাকা ভারতের মানুষের প্রতি আমাদের সমবেদনা। আমাদের প্রতিবেশী দেশ এবং গোটা পৃথিবীতে যারা মহামারীতে ভুক্তভোগী সবার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

ইমরান বলেন, ‘একসঙ্গে মানবিক হয়ে এই বৈশ্বিক চ্যালেঞ্জের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’

এদিকে পাকিস্তানের কয়েকটি শহরে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ বিষয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আমাদের পরিস্থিতি যদি ভারতের মতো হয়ে যায় তাহলে শহরগুলো বন্ধ করে দিতে হবে। যদি আমরা (একটি জাতি হিসাবে) সতর্কতা অবলম্বন না করি, তাহলে আবার একটি কঠোর লকডাউন চাপিয়ে দিতে হবে যা এমন সময়ে আমাদের অর্থনীতিতেও প্রভাব ফেলবে।’

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন মানুষের শরীরে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৬২৪ জন।.... বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়