ঢাকা, রোববার ০৯ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ২৭ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:১৭, ২৭ এপ্রিল ২০২১

ভারতে করোনা পরিস্থিতি সামাল দিতে মাঠে নামছে সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনী

ভারতীয় সেনাবাহিনী

করোনা মহামারীর প্রকোপে জর্জরিত ভারতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টানা ৬ দিন দেশটি তিন লাখের বেশি সংক্রমণ দেখেছে। এমনকি মোট মৃত্যুও দুই লাখের ঘর পার করেছে। এমন অবস্থায় দেশটির পরিস্থিতি সামাল দিতে মাঠে নামছে সেনাবাহিনী।

টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী পরিস্থিতির মারাত্মক অবনতির মুখে ভারতের বিভিন্ন রাজ্যে রাত্রিকালীন কারফিউসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম । পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে সেনবাহিনীর সদস্যদের সাহায্য করতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনীর জন্য মজুত করা অক্সিজেন হাসপাতালগুলোতে সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়ান। এরপরই সেনাপ্রধান তার বাহিনীর প্রতি এই নির্দেশনা দেন।

গত দুই বছরে অবসর নেয়া সশস্ত্র বাহিনীর চিকিৎসকদেরও কাজে ফেরানো হচ্ছে। তাদের বাড়ির কাছে থাকা করোনা সেন্টারে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে। সেনাবাহিনীর অবসর নেয়া নার্সিং স্টাফদেরও করোনা যুদ্ধের মাঠে নামতে বলা হয়েছে।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭১ জন।

এ নিয়ে দেশটিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জনের।

দেশটিতে সংক্রমণ বাড়ায় ভারতের সাথে যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ করেছে অস্ট্রেলিয়া। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।....বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়