আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:৫৬, ১২ মে ২০২১
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫
গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার ভোরে গাজার একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদি সেনারা। হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া বহুতল ভবন ধ্বংস হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় ৩৫ জন নিহতের মধ্যে দশ জন শিশুও রয়েছে। সোমবার আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে বিমান হামলা চালায় হামাস। তারপরই গাজায় ধারাবাহিকভাবে গাজায় বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। অপরদিকে হামাসের হামলায় অন্তত ৩ ইসরায়েলির মৃত্যু হয়েছে।
গত শুক্রবার থেকে জেরুজালেমের আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর কয়েকদিন ধরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এমনকি মসজিদের ভেতরেও টিয়ার মেল ও গ্রেনেড ছোড়ে ইহুদিবাদী সেনারা। এতে কয়েকশ ফিলিস্তিনি আহত হয়। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। বিস্তারিত...

হামলার রেশ কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় দফায় পরের দিনও আবার হামলা করেছে ইসরায়েল। হামলার পর ইসরায়েলি বাহিনীর দিকে ইট-পাটকেল ছোঁড়ে ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং জল কামান ব্যবহার করেছে। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। বিস্তারিত...
আল আকসায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে আল্টিমেটাম দেয় হামাস। সেই সময়ের পর ইসরায়েলি বাহিনী হামলা চালালে ইসরায়েলে রকেট ছোড়ে হামাস। এরপর গাজায় মুহুর্মুহু বিমান হামলা শুরু করে ইসরায়েল। বিস্তারিত...
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও কয়েকশ রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করেও কয়েকটি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে।
দুই পক্ষের সংঘর্ষ থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আল আকসায় হামলায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরই মধ্যে তিনি একাধিক মুসলিম দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























