ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ১২ জুন ২০২১
আপডেট: ২২:২৫, ১২ জুন ২০২১

কানাডায় মুসলিম পরিবারকে হত্যার ঘটনায় হাজারো মানুষের প্রতিবাদ

কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চালিয়ে চার সদস্য হত্যার ঘটনার  প্রতিবাদে জড়ো হয়েছেন হাজারো মানুষ। 

স্থানীয় সময় শুক্রবার তারা হত্যার ঘটনাস্থল লন্ডন শহর থেকে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে র‍্যালি প্রদর্শন করেন। র‍্যালির সময় তাদের হাতে ছিল নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।

হামলার স্থান লন্ডন শহর থেকে শুরু করে হামলাকারীকে যেখান থেকে আটক করা হয় সেখানে গিয়ে শেষ হয় র‍্যালি। হত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে অন্টারিও প্রদেশের অন্যান্য শহরেও।

গত সোমবার (৭ জুন) এক ট্রাকচালক ট্রাফিক সিগন্যাল ভেঙে এক পরিবারের পাঁচজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান চারজন।

এদের মধ্যে রয়েছেন এক ৭৪ বছর বয়সী বৃদ্ধা, তার ৪৬ বছর বয়সী ছেলে সৈয়দ, সৈয়দের ৪৪ বছর বয়সী স্ত্রী এবং তাদের ১৫ বছর বয়সী মেয়ে। তবে দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে ৯ বছর বয়সী এক শিশু।

শুরুতে ধারণা করা হয়েছিল এটা দুর্ঘটনা। কিন্তু প্রত্যক্ষদর্শীদের কথা শুনে পুলিশের মনে সন্দেহ জাগে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সেদিন লালবাতির নির্দেশনা অমান্য করে কালো ট্রাকটি দানবের মতো ওই পরিবারের দিকে ধেয়ে যায়।

আক্রান্তদের চেহারা ও পোশাক দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা মুসলিম।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। নাথানিয়াল অন্টারিও প্রদেশের বাসিন্দা।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত হাউজ অব কমন্সে কথা বলার সময় ট্রুডো বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা ছিল না। সন্ত্রাসী হামলা।’

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর

কানাডায় মুসলিম পরিবারকে ট্রাক চাপা দিয়ে হত্যা

মুসলিম পরিবারকে হত্যা কোনো দুর্ঘটনা ছিল না: ট্রুডো

কানাডায় মুসলিম পরিবারকে হত্যা: ট্রুডো-ইমরান খানের নিন্দা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়