ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৮, ১৫ জুন ২০২১
আপডেট: ১০:২৯, ১৫ জুন ২০২১

বিশ্বব্যাপী কমলো করোনায় মৃত্যু ও শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৩ লাখের বেশি। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগী ও মৃত মানুষের সংখ্যা কমেছে।

বিশ্বজুড়ে করোনায় নতুন করে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৩ লাখ ২৫৫ জন এবং এ রোগে নতুন মারা গেছেন ৬ হাজার ৬৭১ জন।

তার আগের দিন সোমবার (১৪ জুন) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৭২ হাজার ৫৯৬ জন এবং মারা গিয়েছিলেন ৮ হাজার ৫৬০ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের দিনের তুলনায় কমেছে।

মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭০ লাখ ২০ হাজার ৩৩১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৩৮ লাখ ২৭ হাজার ৪৩০ জনের।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ লাখ ১৫ হাজার ২৩২ জন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর হিসেবে তৃতীয় অবস্থানে আছে ভারত। এরপর আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

ভারতে এইদিন করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ হাজার ৫৯৭ এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৪৫২। ভারতে মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৬১। আর আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন।

ব্রাজিলে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ৪০ হাজার ৮৬৫ এবং এ রোগে দেশটিতে এই দিন মারা গেছেন ৯২৮ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের। এছাড়া করোনায় মোট শনাক্ত হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জনের দেহে।

এদিকে বাংলাদেশে গতকাল সোমবারের (১৪ জুন) আপডেট অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৫০ জনকে। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে। গতকালের আপডেটের বিষয়ে আরও বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়