ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ১৪ জুন ২০২১
আপডেট: ২২:২২, ১৪ জুন ২০২১

দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫৪ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় ১৩ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে শনাক্ত করা হয়েছে আরও ৩ হাজার ৫০ জনকে। ফলে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনে।

সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২ টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ৫৬৪ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৩০ জনে।   

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের কথা জানায় সরকার। এর দশদিন পর পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখে বাংলাদেশ। 

আইনিউজ/এসডিপি 

সংশ্লিষ্ট খবর

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত

সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয়ভাবে লকডাউনের নির্দেশ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়