ঢাকা, শুক্রবার   ১২ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ১৪ জুন ২০২১
আপডেট: ২২:২৪, ১৪ জুন ২০২১

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছে। ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি খুলনায়। তিনি এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফরহাদ হাছান চৌধুরী মারুফ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই রোগী কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে আমাদের ইউনিটে ভর্তি হন সপ্তাহ খানেক আগে। উনার মাথাব্যথা, সাইনোসাইটিস এবং ডান চোখে দেখতে সমস্যা হচ্ছিল। আমি তাকে ফাঙ্গাল ইনফেকশন সন্দেহ করি এবং নাক কান গলা বিভাগের সহযোগিতা নিয়ে সাইনাস অপারেশন করি। তারপর ওখানকার স্যাম্পল নিয়ে ফাঙ্গাস টেস্ট করতে দিই। 

তিনি আরও বলেন, রোগীর হিস্টোপ্যাথলজি, মাইক্রোস্কোপি আর কালচার তিনটাতেই মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়। বর্তমানে রোগীর এম্ফোটেরিসিন-বি দিয়ে চিকিৎসা চলছে। 

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, এ রকম একজন রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে ব্ল্যাক ফাঙ্গাস দেশে আগেও ছিল। এটা নতুন কিছু না যে, এটা নিয়ে আতঙ্কিত হতে হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়