প্রকাশিত: ০৭:১৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৯:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৯
এরশাদের পর রওশনও গৃহপালিত বিরোধীদলীয় নেতা: ফখরুল
আইনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই সংসদে এরশাদের পর রওশন এরশাদও গৃহপালিত বিরোধী দলীয় নেতার দায়িত্ব নিয়েছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।গতকাল রোববার সংসদ অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আনা শোকপ্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় অনুযায়ী সাবেক সেনা শাসক জিয়াউর রহমান এবং এইচ এম এরশাদের শাসনামল অবৈধ। এ দুজনের কাউকে রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা বৈধ নয়। এই রায়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার সুযোগ হয়েছে। তিনি বলেন, ১৯৮২ সালে এরশাদকে ক্ষমতা দখল করার সুযোগ করে দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব আরও বলেন, 'আওয়ামী লীগ বরাবরই এরশাদের কর্মকাণ্ডের সুবিধা নিয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য বলেও দাবি করেন মির্জা ফখরুল।'
এসময় তিনি আরও বলেন, 'খালেদা জিয়াকে প্রতিহিংসামূলকভাবে আটকে রেখেছে সরকার। সম্মিলিত প্রচেষ্টায় খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।'
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























