আন্তর্জাতিক ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে কেন হত্যা করা হলো?
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের উপর অসন্তুষ্ট ছিল হত্যাকারী। তবে কী কারণে সে শিনজো আবের উপর অসন্তুষ্ট ছিল তা জানায়নি পুলিশকে। মূলত ব্যক্তিগত আক্রোশ থেকেই শিনজো আবেকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যাকারী দেশটির নৌবাহিনীর সাবেক সদস্য বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বিবিসি জানায়, ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নারা শহরের বাসিন্দা। ওই শহরেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিনজো আবে।
শিনজো আবেকে গুলির পরই তাকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।
তবে অভিযুক্ত তেতসুয়া শিনজো আবের সফর সম্পর্কে কীভাবে জানত তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে। কারণ নারা শহরে শিনজো আবের সফর গতকাল বৃহস্পতিবার রাতে নির্ধারিত হয়েছিল। ফলে এত অল্প সময়ের মধ্যে তেতসুয়া কীভাবে নিজে বন্দুক বানাল এবং ঘটনাস্থলে আসে তা জানতে তদন্ত করছে দেশটির পুলিশ।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























