আন্তর্জাতিক ডেস্ক
আমাজনের গহীন জঙ্গলে ৪ শিশুকে জীবিত উদ্ধার
কলম্বিয়ার গহীন আমাজন জঙ্গলে দুই সপ্তাহেরও বেশি সময় আগে একটি বিমান বিধ্বস্ত হয়। চার সপ্তাহ পর সেখান থেকে চার শিশুকে জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এক শিশুর বয়স মাত্র ১১ মাস বলে খবর প্রকাশ করেছে এএফপি।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বুধবার ‘দেশের জন্য আনন্দের’ ঘোষণা দিয়ে এ খবরের কথা প্রকাশ করেন। খবর এএফপি’র।
পেট্রো টুইটারে খবরটি শেয়ার করে বলেন, সামরিক বাহিনীর ‘কঠোর অনুসন্ধান প্রচেষ্টার’ পর শিশুদের খুঁজে পাওয়া যায়।
কর্তৃপক্ষ শিশুদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ শতাধিক সেনা সদস্যকে অনুসন্ধান কাজে নিয়োজিত করে। তারা একটি বিমানে ভ্রমণ করছিল। বিমানটি ১ মে বিধ্বস্ত হয়। এ বিমান দুর্ঘটনায় প্রাপ্ত বয়স্ক তিন ব্যক্তি নিহত হয়।
উদ্ধারকারীরা ধারণা করছেন যে, বিমান দুর্ঘটনার পর থেকে তারা দক্ষিণ ক্যাকুয়েটা বিভাগের ওই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। এদের একজনের ১৩ বছর, একজনের ৯ বছর, একজনের ৪ বছর এবং আরেকজনের বয়স মাত্র ১১ মাস।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























