নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:২৮, ২৬ আগস্ট ২০২১
আয়ের চেয়ে ৫২ লাখ টাকা বেশি ব্যয় করেছে বিএনপি
নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে দলের একবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। অন্যান্য বছরে দলের আয় বেশি হলেও করোনা মহামারি শুরুর বছরে (২০২০) দলটির আয়ের থেকে ব্যয় হয়েছে প্রায় ৫২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিবের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে দলের আয়-ব্যয়ের হিসাবের চিত্র তুলে ধরেন।
এমরান সালেহ প্রিন্স জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে এক কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। ব্যয় এক কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।
২০১৯ সালে বিএনপির আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। ওই বছর আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।
২০১৮ সালে দলটির আয় হয়েছিল নয় কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। ব্যয় হয়েছিল তিন কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। তখন দলের ছয় কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা উদ্বৃত্ত ছিল।
২০১৭ সালে দলটির আয় ছিল নয় কোটি ৪৬ লাখ ২৪ হাজার ৯০২ টাকা এবং ব্যয় ছিল চার কোটি ১৯ লাখ ৪১ হাজার ৯৫৪ টাকা। ২০১৬ সালে দলটির আয় হয়েছিল চার কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৭৩০ টাকা এবং ব্যয় হয়েছিল তিন কোটি ৯৯ লাখ ৬৩ হাজার ৭৫২ টাকা।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























