নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৩, ২৭ আগস্ট ২০২১
মুগ্ধতা নিয়ে দেখলো রাজধানীবাসীরা
উড়াল রেলপথে দেশে প্রথমবারের মতো চললো মেট্রোরেল
স্বপ্নের মেট্রোরেল দেশে এবার বাস্তবে চলাচল করবে, দ্রুতগতিতে এবং যানজটের ঝামেলা ছাড়াই পরিবহণ করবে সাধারণ মানুষ। মেট্রোরেল চলাচলের জন্য রাজধানীতে নির্মিত হয়েছে উড়াল রেলপথ। এই উড়াল রেলপথেই প্রথমবারের মতো চলেছে মেট্রোরেল, মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছে রাজধানীবাসী।
শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে।মেট্রোরেল চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।
উড়াল রেলপথে দেশের গণপরিবহন হিসেবে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে রবিবার (২৯ আগস্ট)। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে, তবে বাণিজ্যিকভাবে শুরু হবে আরও পরে। আর এরই প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার পরিচালনা করা হয়েছে মেট্রোরেল।
এ বিষয়ে মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।
মেট্রোরেল প্রকল্প সূত্রে জানা যায়, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৬৮.৪৯ শতাংশ। ২০.১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৬.৫৬৬ কিলোমিটার ভায়াডাক্টের ইরেকশন শেষ হয়েছে। ১৭টি মেট্রোরেল স্টেশনের নির্মাণ কাজ চলছে। দিয়াবাড়িতে ডিপোর ভেতরে রেলপথ স্থাপনের কাজ শেষ হয়েছে।
করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও এ প্রস্ততি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























