নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:০৪, ২৮ আগস্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: ২১ মরদেহ উদ্ধার, মাঝিসহ আটক ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন। এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানিয়েছেন, এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তবে এই সংখ্যাটি কত হতে পারে তা সঠিক বলা যাচ্ছে না।
উপজেলার লইস্কা বিলে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস ২১ জনের মরদেহ উদ্ধার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান বলেন, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান ডিসি।

তিনি আরও জানান, আহতদের সকলকে সব ধরনের চিকিৎসা ফ্রিতে দেওয়া হবে।
এই ঘটনায় পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে মাঝিসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তারা হলেন জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো. রাসেল (১৮)।
স্থানীয়রা জানান, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দ বাজার ঘাটে আসছিল। বিকাল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়। ট্রলারে প্রায় ৫০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























