নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:১৩, ২৯ আগস্ট ২০২১
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর: সিইসি (ভিডিও)
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বর্তমান পরিবেশে নির্বাচন করা যাবে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামী ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সভা রয়েছে। স্থানীয় সরকারের ৪ হাজার ৫০০ প্রতিষ্ঠানের নির্বাচন কার্যক্রম এ সভায় শুরু হবে।
রোববার (২৯ আগস্ট) মৌলভীবাজার সার্কিট হাউসের হল রুমে সিলেট বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, মাঠ পর্যায়ে সুবিধা,অসুবিধা, প্রস্ততি ও কমিশনের করণীয় বিষয়ে জানতে এ সফর। নির্বাচনের জন্য করোনা সংক্রমিত হয়, তা না হলে হয়না- একথাটি ঠিক নয়। পরিবার ও সমাজের অনেক কাজই তো আমরা এ সময়ে করে যাচ্ছি। কাজেই নির্বাচনের পরিবেশ আছে নির্বাচন হবে। প্রথমে স্থগিত হওয়া পৌরসভা,উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে এরপর মেয়াদ উত্তীর্ণ প্রতিষ্ঠান গুলোর নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম ২ সেপ্টেম্বর শুরু: প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























