ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৭, ২৯ আগস্ট ২০২১
আপডেট: ২২:২২, ২৯ আগস্ট ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ রোববার (২৯ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়  মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ সংশ্লিষ্ট অন্যরা  উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ  হতে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর  সরকারের স্মৃতিবিজড়িত  কলকাতার  থিয়েটার রোডের ৮ নম্বর বাড়ি বাংলাদেশের নিকট  হস্তান্তরের  অনুরোধ জানানো হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

মন্ত্রী এ সময়   মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী  ভারতের মিত্রবাহিনীর কিছু সদস্যকে বাংলাদেশ সরকার সম্মাননা দিয়েছে  উল্লেখ করে মন্ত্রী  বাকি সদস্যদের সম্মাননা দেয়ার সময় ঠিক করতে হাইকমিশনারকে অনুরোধ করেন।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরীক্ষিত। মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা প্রদান বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে। আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান  দিবসে) মুক্তিযুদ্ধে আত্মদানকারী ভারতের মিত্রবাহিনীর সদস্যদের সম্মাননা দেয়া যেতে পারে বলে উল্লেখ করেন।

ভারতের হাইকমিশনার এসময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় জনগণও বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা করে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী এ সময় ভারতের হাইকমিশনারকে Secret Documents of Intelligence Branch on Father of The Nation Bangabandhu Sheikh Mujibur Rahman গ্রন্থটি উপহার দেন।

আইনিউজ/এসডি

 

জিয়া মুক্তিযুদ্ধ করেছেন প্রমাণ নেই: শেখ হাসিনা

সন্ত্রাস-খুনিদের বিশ্বাসযোগ্য ঠিকানা বিএনপি: ওবায়দুল কাদের

দেড় লাখ টাকা চেয়েছিলো, পঞ্চাশ হাজার পাঠিয়েছি। চার দিন পর আজ পেলাম লাশ!

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়