নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩২, ২১ সেপ্টেম্বর ২০২১
ওমরাহ হজ পালনে মক্কাতে জাহাঙ্গীর কবির নানক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্বপরিবারে পবিত্র মক্কা আল হারাম শরীফে ওমরা পালন করেছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) মদিনা থেকে মক্কায় ফিরে তিনি পবিত্র ওমরাহ সম্পন্ন করেন।
ওমরাহ পালন শেষে মহান আল্লাহ কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য হায়াতে তাইয়েবা কামনা করেন। দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টের নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায়, বিশ্ব মহামারী করোনা চিরতরে নির্মূল এর জন্য এবং বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো অপতৎপরতা রুকতে আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
এর আগে জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ থেকে সরাসরি মদিনায় এসে পৌঁছান এর পর মদিনায় পাঁচ দিন অবস্থান করে মসজিদে নববী জিয়ারত ও এবাদত করেন।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























