ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩২, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১২:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২১

রাসেল দম্পতিকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ

ইভ্যালির মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন

ইভ্যালির মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের সাত দিনের রিমান্ড আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় এ দম্পতির সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের বিষয়ে দুপুর ৩টার পর শুনানি অনুষ্ঠিত হবে।

আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে আজ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে তাদের।

এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মো. রাসেল ও তার স্ত্রী শামীমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম। ওই রিমান্ড সোমবার (২০ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও শামীমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে গ্রেফতার করে র‌্যাব।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়