ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ২১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৯:৫১, ২১ সেপ্টেম্বর ২০২১

চটকদার-লোভনীয় বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল

চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ ধরনের বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে কেনো আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালকুদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন তামজিদ হাসান পাপুল ও রবিউল আলম।

আগামী চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর লোভনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে নিয়ে চ্যালেঞ্জ রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী কামরুল ইসলাম।

আইনজীবী কামরুল ইসলাম বলেন, সম্প্রতি আমার দেখতে পাচ্ছি অতি চটকদার ও লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে অনেক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। এ বিষয়টি নিয়ে গত ৬ আগস্ট আইনি নোটিশ দিয়েছিলাম। তারপরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়