ঢাকা, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬,   আষাঢ় ২৫ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ২৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৭:৪৬, ২৪ সেপ্টেম্বর ২০২১

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত বেড়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ২৩৩ জনকে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ১৪১ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় ২৭ হাজার ৩৬৮ জন মারা গেছেন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে। 

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১ হাজার ৪১৩ জন। ফলে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯ হাজার ২০২ জনে। 

২৪ ঘণ্টায় যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, রাজশাহী ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুর ২ ও ময়মনসিংহের ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়