নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৩, ২৫ সেপ্টেম্বর ২০২১
দেশে টিকা নিয়েছেন চার কোটির বেশি মানুষ
ছবি: আইনিউজ।
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি জোরালো হচ্ছে। একদিনে ছয় লাখের কাছাকাছি মানুষ টিকা নিয়েছেন। সবমিলিয়ে দেশে টিকা গ্রহীতার সংখ্যা চার কোটি ছাড়িয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সব শেষ তথ্য অনুযায়ী শনিবার পাঁচ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে। সব মিলিয়ে চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।
এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ৩৫ লাখ ৮১ হাজার ১৬১ জন, আর নারী এক কোটি ছয় লাখ ১৬ হাজার ৪৩৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯২ লাখ ১৬ হাজার ৮০৪ জন, আর নারী ৬৮ লাখ ১৭ হাজার ১৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ হাজার ৯৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৬৫ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৩৪ জনকে। এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ২৩৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৪১ হাজার ৩১৩ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৭১৬ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৩০৭ জনকে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে এক কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুদ রয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে চার কোটি ৩৫ লাখ চার হাজার ৩৮৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ছয় লাখ ১০ হাজার ৭৫৬ জন নিবন্ধন করেছেন।
আইনিউজ/এসডি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























