নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:২৯, ২৬ সেপ্টেম্বর ২০২১
শাহজালাল বিমানবন্দরে করোনা ল্যাবের পরীক্ষামূলক কার্যক্রম শুরু
প্রবাসীকর্মী ও যাত্রীদের দ্রুততম সময়ে করোনার নমুনা পরীক্ষার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাবরেটরির কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে ছয় প্রতিষ্ঠানের স্থাপিত ল্যাবে এ কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে ১০০ প্রবাসীকর্মীর নমুনা সংগ্রহ ও ল্যাবরেটরিতে স্থাপিত যন্ত্রপাতির মাধ্যমে নমুনা পরীক্ষার রিপোর্ট তৈরি হবে। ইতোমধ্যেই এ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভাইরোলজিস্টরা বিমানবন্দরে হাজির হয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিমানবন্দরের চামেলী-বিডা লাউঞ্জে বিদেশগামী যাত্রীদের দ্রুত কোভিড পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সভায় লাইন ডিরেক্টর (সিডিসি), সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঊর্ধতন কর্মকর্তা, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার কর্মকর্তা, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ল্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিদেশগামী যাত্রীদের দ্রুততম সময়ের মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রদানের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় এবং কোভিড পরীক্ষার মূল্য নির্ধারণ নিয়ে নীতিনির্ধারণী আলোচনা হয়। সভার এক পর্যায়ে সকলে বিমানবন্দরে স্থাপিত পিসিআর ল্যাব পরিদর্শন করেন।
করোনা মহামারির মধ্যে আমিরাত বাংলাদেশ থেকে বিমানযোগাযোগ শুরু হলেও ফ্লাইটের ছয় ঘণ্টার মধ্যে র্যাপিড পিসিআর টেস্ট করে ফল নেগেটিভ আসতে হবে- এমন শর্ত আরোপ করে। এছাড়াও আমিরাতে প্রবেশের পর আবারও করোনা পরীক্ষা করা হবে।
আমিরাতের দেওয়া ছয় ঘণ্টার মধ্যে পরীক্ষার শর্তের জন্য বাংলাদেশে আটকে যান প্রায় সাত হাজার প্রবাসী। ল্যাব স্থাপনের ফলে তারা শিগগিরই দেশটিতে যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























