নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৪:২২, ২৮ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৪:২২, ২৮ সেপ্টেম্বর ২০২১
ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে পৌঁছেছে
কোভ্যাক্সের আওতায় দেশে পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকার চালান এসে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে টিকার চালানটি আসে। টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ দেশে আসে ও দ্বিতীয় দফায় আসে আরও ১০ লাখ তিন হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা। আজ আসা ২৫ লাখ ডোজ নিয়ে মোট ৩৬ লাখ চার হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























