নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৫০, ২৮ সেপ্টেম্বর ২০২১
অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধ করে দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালো বিটিআরসি
দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী, অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের উদ্যোগ নেয় বিটিআরসি- বেশকিছু পোর্টাল বন্ধ করাও হয়। তবে এর দুই ঘণ্টার মধ্যেও আবার সিদ্ধান্ত থেকে সরে এসে সে পোর্টালগুলো উন্মুক্ত করে দেয় বিটিআরসি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ কাজ শুরু করে বিটিআরসি। প্রথমদিকে নিবন্ধিত-অনিবন্ধিত প্রায় সব পোর্টালই বন্ধ করা হয়, পরে নিবন্ধিত পোর্টালগুলো খুলে দেওয়া হয়। এর দুঘণ্টা পর অনিবন্ধিত নিউজ পোর্টালগুলোও খুলে দেওয়া হয়।
তবে বিটিআরসি অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের সিদ্ধান্ত থেকে একেবারেই সরে আসেনি বলে জানাচ্ছে। বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, বন্ধ হওয়া সবগুলো সাইট আবার খুলে দেয়া হয়েছে। আমরা বন্ধ করা থেকে একেবারে সরে আসিনি, তবে বুঝে শুনে যাচ্ছি।
তিনি আরও বলেন, ‘হাইকোর্ট থেকে যে অর্ডারটা আসছে, সেখানে বলা হয়েছে ৯২টা পোর্টালের নিবন্ধন দেয়া আছে, সেগুলো ছাড়া বাকি সবগুলোই অবৈধ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ৯২টার বাইরে সবগুলো অবৈধ নয়, বেশ কিছু বৈধ পোর্টালও রয়েছে। রিট পিটিশনের তালিকার বাইরেও নিবন্ধিত সাইট রয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে আমরা পরে পদক্ষেপ নেব।’
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন, ‘আমরা নিউজ সাইটগুলো বন্ধ করা থেকে আপাতত সরে এসেছি। হাইকোর্ট আদেশ দিয়েছিল ৯২টা পোর্টাল বাদে বাকিগুলো বন্ধ করে দেয়ার জন্য। যখন আমরা বন্ধ করতে গেলাম, তখন দেখলাম অনেক রেজিস্টার্ড এবং সরকারি প্রতিষ্ঠানও তার মধ্যে আছে। ওই তালিকা হাইকোর্টের তালিকায় ছিল না। এজন্য আমরা বন্ধ করা থেকে সরে এসেছি।
‘আগামীকাল এ বিষয়ে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। কালকে কমিশনের বৈঠকেই সিদ্ধান্ত হবে, সাইটগুলো এখনই বন্ধ হবে, নাকি আরও সময় নেব আমরা।’
- আরও পড়ুন- নিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর তালিকা
এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এক আবেদন জানায় বিটিআরসি। সেখানে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে আদালতের আদেশ বাস্তবায়নের জন্য দুই সপ্তাহের সময় চায় বিটিআরসি। আদালত এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা ৯২টি বাদে সব অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে নির্দেশ দেন আদালত।
আইনিউজ/এসডি
শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























