নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:০১, ২৯ সেপ্টেম্বর ২০২১
জন্মদিনে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বঙ্গবন্ধুকন্যার সুস্বাস্থ্য কামনা করেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশে ভারতের হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন ফেসবুকে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার সুস্বাস্থ্য ও বাংলাদেশের মানুষের সেবায় সাফল্য কামনা করেন।
এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তায় মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফলতা কামনা করেন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ৭১টি গোলাপ পাঠিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























