নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২১
মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণা মামলা
আলোচিত ইসলামি বক্তা মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন একজন ভুক্তভোগী। মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি হয়।
এর আগে মঙ্গলবার ভোরে লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি তাকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। জেড এম রানা নামে একজন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় যুক্ত করা হয়েছে।
এদিকে মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও একটি মামলা হওয়ার কথা রয়েছে। তাকে আগামীকাল বুধবার আদালতে তোলা হবে।
এর আগে ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ‘মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনার টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।’
হারুন বলেন, ‘গতকাল রাতেও ফেসবুক লাইভে তিনি বাংলাদেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র-এর এজেন্ট’ বলে প্রচার করেছেন। তিনি বিভিন্ন সময় করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য প্রচার করেছেন, যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তিনি জিজ্ঞাসাবাদে সন্তোষজনক বক্তব্য দিতে না পারলে তার বিরুদ্ধে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২০১৯ সালের শেষ দিকে চীনে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর মুফতি ইব্রাহীমের করোনা নিয়ে বক্তব্য সমালোচনার জন্ম দেয়। এছাড়া নতুন মহাদেশ, করোনার ভ্যাকসিন ও রক্তের গ্রুপ নিয়ে এই ইসলামিক বক্তার দেওয়া তত্ত্ব ও তথ্য নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আলোচনা, সমালোচনা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























