ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬,   বৈশাখ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশে টিকাদানের রেকর্ড

ফাইল ছবি

ফাইল ছবি

গতকাল ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে সারাদেশে একযোগে চালানো হয়েছে গণটিকা কার্যক্রম। বিশেষ এ কর্মসূচির আওতায় সারা দেশে দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ডোজের বেশি করোনাভাইরাসের টিকা। এটিই এখন পর্যন্ত বাংলাদেশে একদিনে সর্বোচ্চ টিকাদানের রেকর্ড।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এদিন সকাল ৯টা থেকে শুরু এ বিশেষ টিকাদান কার্যক্রম চলে দিনভর। এর বাইরে নিয়মিত টিকা কর্মসূচিতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন।

মঙ্গলবার সব মিলিয়ে দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়েছে, বাংলাদেশে একদিনে করোনাভাইরাসের টিকাদানের এটাই রেকর্ড। 

মঙ্গলবার ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন নারী এবং ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন পুরুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ ডোজ। এ ছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩৯ হাজার ১১১, ফাইজারের ১১ হাজার ২৮৭ ও মডার্নার ৪ হাজার ৯৪৩ ডোজ টিকা দেওয়া হয়।

এর আগে গত ৮ আগস্ট শুরু হওয়া গণ টিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা নিয়েছিলেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন। 

সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে তিন কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে টিকা মজুত আছে  ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।

আইনিউজ/এসডি

শেখ হাসিনাকে হত্যার জন্য কতবার সশস্ত্র হামলা করা হয়?

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়