নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৫:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশ নিতে ইতালি গেলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ইতালির মিলানে অনুষ্ঠিতব্য প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশগ্রহণের লক্ষ্যে ইতালি গিয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই সভা অনুষ্ঠিত হবে।
ইতালির মিনিস্টার অফ ইকোলজিক্যাল ট্রানজিশন রবার্তো সিঙ্গোলানির আমন্ত্রণে মন্ত্রী বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪ টায় মিলানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম(সিভিএফ) এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক।
সফরে পরিবেশমন্ত্রী প্রি-কপ ২৬ কনসালটেশন সভা ছাড়াও সিভিএফ সেক্রেটারিয়েট এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথে কপ-২৬ প্রস্তুতির বিষয়ে আলোচনা সভায় মিলিত হবেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনের এক মাস পূর্বে অনুষ্ঠিতব্য এ সভা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভায় পরিবেশমন্ত্রী বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্ভাব্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবেন, যা কপ-২৬ এ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। বর্তমানে বাংলাদেশ সিভিএফ এর প্রেসিডেন্ট, ফলে এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশমন্ত্রী সিভিএফ এর বক্তব্য সম্মেলনে তুলে ধরার সুযোগ পাবেন।
সভায় অংশগ্রহণ শেষে মন্ত্রী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় বাংলাদেশের উদ্দেশে মিলান ত্যাগ করবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























