নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২১
দেশে করোনায় শনাক্তের হার কমে ৩ দশমিক ২৪
দেশে করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৮৬০ জনের শরীরে। এই সময়ে শনাক্তের হার কমে ৩.২৪ শতাংশ হয়েছে।
দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৫১০ জনে দাঁড়িয়েছে। আর মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ২৬ হাজার ৫৬৯টি। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।
মারা যাওয়া ২৩ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রামের সাতজন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে চারজন করে এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা যান। আর রাজশাহী ও খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























