ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২০, ৩০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২১

নিবন্ধনের অনুমতি পেলো আরও ৮৫ অনলাইন নিউজ পোর্টাল

আরও ৮৫টি নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা পৃথক দুই আদেশে এসব পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হয়।

সেখানে বলা হয়েছে, আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব পোর্টালকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধিত সবগুলো নিউজ পোর্টালের মধ্যে ৬২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সন এবং ২৩টি অনলাইন নিউজ পোর্টাল।

নিবন্ধনের অনুমতি পাওয়া  দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনঅনলাইন নিউজ পোর্টালের নাম দেখতে ক্লিক করুন। 

নতুন নিবন্ধন পাওয়া অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে- ইএন.প্রথম আলো, ইপেপার.প্রথম আলো, নিউজ টুডে.কম.বিডি, ইপেপার.ডেইলি স্টার, সংবাদ.কম.বিডি, ইন্ডিপেন্ডেন্ট২৪, খবরপত্র.কম, ডেইলি নওরোজ.কম, আজকের সিলেট.কম, পল্লীনিউজ.কম, এবিসিবার্তা.কম, ঢাকাটুডে.কমসহ ৮৫টি নিউজ পোর্টাল।

গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন, ৮৫টি অনলাইন পত্রিকার নিবন্ধন দিয়েছে। এছাড়া নিবন্ধনের জন্য প্রায় দুই হাজার অনলাইন পত্রিকার আবেদন তথ্য মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ